ঢাকা   বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

সূচক কমলেও ৩ কোম্পানির ইতিবাচক প্রভাব

সূচক কমলেও ৩ কোম্পানির ইতিবাচক প্রভাব

চলতি সপ্তাহে টানা উত্থানের পর আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি, ২০২৬) স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ২৩৪ পয়েন্টে।

তবে সার্বিক দরপতনের মধ্যেও তিনটি কোম্পানির শেয়ারের উত্থান সূচকে ইতিবাচক প্রভাব ফেলেছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী, ওয়ালটন হাইটেক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক—এই তিন কোম্পানি মিলিয়ে আজ ডিএসইর সূচকে প্রায় ১৪ পয়েন্ট যোগ করেছে।

সূচকে সর্বাধিক অবদান রেখেছে ওয়ালটন হাইটেক। এদিন ডিএসইতে কোম্পানিটি একাই ১০ পয়েন্টের বেশি সূচক যোগ করে। লেনদেন শেষে ওয়ালটন হাইটেকের শেয়ার দর ২১ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২১ টাকা ২০ পয়সায়। দিনের লেনদেনে শেয়ারটির দর ৪০৩ টাকা ৯০ পয়সা থেকে ৪৩৪ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৪৯ লাখ ২৪ হাজার টাকা।

সূচকে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখা প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আজ ব্যাংকটি প্রায় ৩ পয়েন্ট সূচক যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৭০ পয়সা বা ৪ দশমিক ০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ১৭ টাকা ১০ পয়সা থেকে ১৮ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৫০ লাখ ৭৪ হাজার টাকার।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। এদিন ডিএসইর সূচকে ব্যাংকটি ১ পয়েন্ট যোগ করেছে। ব্যাংকটির শেয়ার দর ১০ পয়সা বা ৩ দশমিক ০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা থেকে ৩ টাকা ৪০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে। দিনশেষে ন্যাশনাল ব্যাংকের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৫৮ লাখ ৪৮ হাজার টাকা।