ঢাকা   বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

সূচক কমলেও সার্কিট ব্রেকারে আটকে গেল ১৪ শেয়ার

সূচক কমলেও সার্কিট ব্রেকারে আটকে গেল ১৪ শেয়ার

সূচক পতনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১২৩টির। এর মধ্যে ১৪টি প্রতিষ্ঠান সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছায়। ফলে বিক্রেতা সংকট তৈরি হওয়ায় এসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত (হল্টেড) হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সংকটে সার্কিট ব্রেকারে আটকে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বিআইএফসি, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফাস ফাইন্যান্স, এমারেল্ড অয়েল, কেয়া কসমেটিকস, খুলনা প্রিন্টিং, ফ্যামিলি টেক্স, সুরিদ ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড এবং প্রাইম ফাইন্যান্স।

এদিন এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় লেনদেন বন্ধ হয়ে যায়।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮ পয়সা বা ১০ দশমিক ৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের। আজ কোম্পানিটির শেয়ার দর ৮ পয়সা বা ১০ দশমিক ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ পয়সায়।

তৃতীয় অবস্থানে রয়েছে বিআইএফসি। এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়।

অন্যান্য সার্কিট ব্রেকারে পৌঁছানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে—
ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ,
ফাস ফাইন্যান্সের ৮ পয়সা বা ১০ শতাংশ,
এমারেল্ড অয়েলের ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ,
কেয়া কসমেটিকসের ৪০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ,
খুলনা প্রিন্টিংয়ের ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৪৯ শতাংশ,
ফ্যামিলি টেক্সের ১০ পয়সা বা ৯ দশমিক ৩৩ শতাংশ,
সুরিদ ইন্ডাস্ট্রিজের ৪০ পয়সা বা ৮ দশমিক ১৬ শতাংশ,
আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৮ শতাংশ,
জিএসপি ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ,
আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ
এবং প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।