ঢাকা   বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

দ্বিতীয় প্রান্তিকে এশিয়াটিক ল্যাবরেটরিজের ইপিএসে বড় উল্লম্ফন

দ্বিতীয় প্রান্তিকে এশিয়াটিক ল্যাবরেটরিজের ইপিএসে বড় উল্লম্ফন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল মাত্র ৭২ পয়সা, যা বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

অন্যদিকে, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৯৬ পয়সা

এদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৭ পয়সা

সামগ্রিকভাবে, দ্বিতীয় প্রান্তিকে আয় ও ছয় মাসে সম্মিলিত ইপিএসের শক্তিশালী প্রবৃদ্ধি এশিয়াটিক ল্যাবরেটরিজের আর্থিক অবস্থার ইতিবাচক উন্নতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।