সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) টানা ধারাবাহিক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনও বেড়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে বা মার্কেট মুভারে নতুন করে যুক্ত হয়েছে তিনটি কোম্পানি।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, আজকের মার্কেট মুভারে নেতৃত্ব দেওয়া কোম্পানিগুলো হলো— ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
মার্কেট মুভার তালিকার শীর্ষে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৯ কোটি ৯ লাখ ৩২ হাজার টাকা। তবে উচ্চ লেনদেনের বিপরীতে কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৩ টাকা ২০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৮১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৯ টাকা ৮০ পয়সা পর্যন্ত ওঠানামা করে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। এদিন কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৮ কোটি ৫৩ লাখ ২২ হাজার টাকা। লেনদেন শেষে শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ০ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকায়। দিনের মধ্যে শেয়ারটির দর ২১৮ টাকা ৪০ পয়সা থেকে ২২০ টাকা ৫০ পয়সা পর্যন্ত ওঠানামা করে।
মার্কেট মুভার তালিকায় তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৬ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা। লেনদেন শেষে শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ০ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১৪ টাকায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ১১৩ টাকা থেকে সর্বোচ্চ ১১৫ টাকা ৫০ পয়সা পর্যন্ত ওঠানামা করে।
























