ঢাকা   মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

২৩ নভেম্বর মজুরি বোর্ডের সভা, কী সিদ্ধান্ত আসছে শ্রমিকদের মজুরিতে?

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ১৭ নভেম্বর ২০২৬

সর্বশেষ

২৩ নভেম্বর মজুরি বোর্ডের সভা, কী সিদ্ধান্ত আসছে শ্রমিকদের মজুরিতে?

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব দাখিল এবং শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যূনতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচিতে রয়েছে, গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এ খাতে নিয়োজিত সব শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়নসংক্রান্ত আলোচনা।

এর আগে, গত সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত ঘোষণা করা হয়। সভা স্থগিতের পর নতুন তারিখ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এদিকে ন্যূনতম মজুরি নির্ধারণে অগ্রগতি না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনাও ঘটে।

নতুন তারিখ ঘোষণার পর এখন ২৩ নভেম্বরের সভার দিকে তাকিয়ে রয়েছেন পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষ। এ সভায় মালিকপক্ষের প্রস্তাব এবং বোর্ডের আলোচনা থেকে ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে কী সুপারিশ আসে, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।

সর্বশেষ