ঢাকা   রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

টানা দুই দফায় কমল সোনা-রুপার দাম, নতুন দর জেনে নিন

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৪৬, ১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

টানা দুই দফায় কমল সোনা-রুপার দাম, নতুন দর জেনে নিন

দেশের বাজারে টানা দুই দফায় কমেছে সোনা ও রুপার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম কমেছে ৭ হাজার ১১৪ টাকা। এতে সোনার গহনা কিনতে ক্রেতাদের খরচ কিছুটা কমবে।

শনিবার (৩১ অক্টোবর) সোনার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম একই দিন থেকে কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা এবং শনিবার আরও ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়।

সোনার নতুন দাম

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার গহনার দাম হলো—

  • ২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

  • ২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা

কমেছে রুপার দামও

সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৫৮ টাকা কমিয়ে ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

টানা দুই দফায় সোনা ও রুপার দাম কমায় গহনা কেনার ক্ষেত্রে ক্রেতারা আগের তুলনায় কিছুটা স্বস্তি পাবেন।

সর্বশেষ