সূচকের রেকর্ড উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি’২৬) শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজকের লেনদেন তালিকা বা মার্কেট মুভারে নতুন করে নেতৃত্বে এসেছে তিনটি কোম্পানি। কোম্পানিগুলো হলো— সিটি ব্যাংক পিএলসি, মালেক স্পিনিং মিলস লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
মার্কেট মুভার তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির মোট ১৮ কোটি ২৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর ২০ পয়সা বা ০.৭৫ শতাংশ বেড়ে ২৭ টাকায় দাঁড়িয়েছে। লেনদেনের সময় শেয়ারটির দর ২৬ টাকা ৮০ পয়সা থেকে ২৭ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মালেক স্পিনিংয়ের। কোম্পানিটির মোট ১৪ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এদিন শেয়ারটির দর ৬০ পয়সা বা ২.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ২০ পয়সায়। লেনদেনকালে শেয়ারটির দর ৩০ টাকা থেকে ৩০ টাকা ৯০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে।
মার্কেট মুভারে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১২ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ২.৬২ শতাংশ বেড়ে ১২১ টাকা ৬০ পয়সায় দাঁড়ায়। লেনদেনের সময় শেয়ারটির দর ১১৮ টাকা ৭০ পয়সা থেকে ১২২ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।
এছাড়া আজ ডিএসইতে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৬১ লাখ ১৬ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৯০ পয়সা বা ৩.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা ৯০ পয়সায়। লেনদেনকালে শেয়ারটির দর ৮০ টাকা থেকে ৮৩ টাকা ৩০ পয়সার মধ্যে ছিল।
























