১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সকল ব্যাংক খাত ও শেয়ারবাজার টানা চার দিনের জন্য বন্ধ থাকবে।
বাংলাদেশের ব্যাংকিং কার্যক্রম এবং শেয়ারবাজারের লেনদেন বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত বন্ধ থাকবে।
জাতীয় নির্বাচন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে শেয়ারবাজারেও এই দুই দিন কোনো লেনদেন হবে না। এছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায়, মোট চার দিন লেনদেন বন্ধ থাকবে।
ছুটি শেষে, আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে ডিএসই ও সিএসইতে ডিএসই ও সিএসইতে লেনদেন কার্যক্রম পুনরায় শুরু হবে।
























