অবশেষে আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বাড়তি ভাতা দুই ধাপে কার্যকর হবে—প্রথম ধাপে ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে, আর দ্বিতীয় ধাপে আরও ৭ দশমিক ৫ শতাংশ কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।