ঢাকা   বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ভরিতে ১১০৮ টাকা কমল সোনার দাম

২২ ক্যারেটের নতুন দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

২২ ক্যারেটের নতুন দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ১০৮ টাকা কমেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সংশোধিত এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে বুধবার সকাল ৯টায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়। পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর সিদ্ধান্ত জানায় সংগঠনটি।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। আগের দর ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

সোনার দাম কমলেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনেনি বাজুস। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হবে।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপার দাম আগের মতোই ৩ হাজার ২০৮ টাকা রয়েছে।

সর্বশেষ