ঢাকা   রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিল সৌদি আরব

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৪৩, ১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিল সৌদি আরব

২০২৬ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি আরব সরকার। শিগগিরই এ অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

মন্ত্রী জানান, ২০২৬ সালের হজ মৌসুমে ইন্স্যুরেন্সের আওতাবহির্ভূত চিকিৎসা ব্যয় বাবদ ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে সৌদি কর্তৃপক্ষ মোট ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল। পরে সৌদি সরকার সেই অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, ফেরত পাওয়া অর্থ শিগগিরই সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।

সর্বশেষ