ঢাকা   শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা 

কর্পোরেট

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬, ২৭ আগস্ট ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা 

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২৭ আগস্ট ) ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। 

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী, কে. এম. জাকারিয়া, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম। 

নির্বাহী কমিটির প্রথম সভায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে প্রেরিত বিনিয়োগ প্রস্তাবসমূহ আলোচনা করে অনুমোদন করা হয়।