সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে ছিল ১০টি কোম্পানির শেয়ার। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মাইডাস ফাইন্যান্সিংয়ের।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা বা ৮ দশমিক ৭০ শতাংশ বেড়ে ৫ টাকায় দাঁড়িয়েছে। ফলে দিনের দর বৃদ্ধির শীর্ষ তালিকায় কোম্পানিটি প্রথম অবস্থান দখল করে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সায়হাম কটন মিলস। কোম্পানিটির শেয়ারদর একদিনে ১ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৬২ শতাংশ বেড়ে ২৪ টাকায় উন্নীত হয়েছে।
আর ২ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ১৭ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস। দিনশেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪৩ টাকায়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসআইপিএলসির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ০৯ শতাংশ। দুলামিয়া কটন মিলসের ৫ দশমিক ৮৮ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৫ দশমিক ৮২ শতাংশ এবং সায়হাম টেক্সটাইল মিলসের ৫ দশমিক ৭৪ শতাংশ দর বেড়েছে।
এছাড়া শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ৫ দশমিক ০৬ শতাংশ, আরামিট সিমেন্টের ৪ দশমিক ৬৩ শতাংশ এবং মতিন স্পিনিং মিলসের ৪ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।
সব মিলিয়ে মঙ্গলবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টির শেয়ারদর ৫ শতাংশের বেশি বেড়েছে।
























