সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০২ জুলাই) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। এদিন কোম্পানিটির ৬৭ কোটি ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৬০ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে।
৩৮ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা মূল্যের শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, আইটি কনসালটেন্টস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
























