সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০২ জুলাই) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)। এদিন কোম্পানিটির শেয়ারদর ২০ পয়সা বা ১৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে সর্বোচ্চ অবস্থান দখল করে।
ডিএসই সূত্রে জানা গেছে, দর বৃদ্ধির তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। কোম্পানি তিনটির শেয়ারদরই ১০ শতাংশ করে বেড়েছে।
তালিকার পঞ্চম স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া দর বৃদ্ধির শীর্ষ ১০-এ থাকা অন্যান্য কোম্পানির মধ্যে শমরিতা হসপিটাল লিমিটেড ৯ দশমিক ৮৮ শতাংশ, বিআইএফসি ৯ দশমিক ৫২ শতাংশ, মালেক স্পিনিং ৯ দশমিক ২৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্স ৮ দশমিক ৮২ শতাংশ এবং প্রিমিয়ার লিজিং ৮ দশমিক ৭০ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।
























