ঢাকা   শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

আফিফ–লিটনকে ফিরিয়ে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০১, ৫ মার্চ ২০২৬

সর্বশেষ

আফিফ–লিটনকে ফিরিয়ে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেহেদী হাসান মিরাজে নেতৃত্বে এই দলে দেড় বছর পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াড থেকে ৬জন বাদ পড়েছেন এবারের সিরিজে।

বাংলাদেশ স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

দলে ফিরলেন: লিটন দাস, আফিফ হোসেন, নাহিদ রানা, শরীফুল ইসলাম

বাদ পড়লেন: জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ

সর্বশেষ