শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও আমরা নেটওয়ার্ক ডিভিডেন্ড ঘোষণা এবং আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এ লক্ষ্যে কোম্পানি দুটি পৃথকভাবে বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আমরা নেটওয়ার্কের বোর্ড সভা আগামী ২৭ আগস্ট বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
একই সভায় আমরা নেটওয়ার্ক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এর মধ্যে রয়েছে জুলাই-সেপ্টেম্বর ২০২৫, অক্টোবর-ডিসেম্বর ২০২৫ এবং জানুয়ারি-মার্চ ২০২৬ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন।
অন্যদিকে, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা আগামী ২৯ আগস্ট বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
























