ফ্রান্সের ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান সাফরানের এক কর্মী বেলজিয়ামের ব্রাসেলসের বাইরে জাভেনটেমে অবস্থিত সাফরানের ইঞ্জিন সার্ভিসিং সেন্টারে রক্ষণাবেক্ষণের
প্রধান জেট ইঞ্জিন বাজারে স্বাধীন সরবরাহকারীদের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান আইএটিএর। গত বছর ইঞ্জিনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সংকটে এয়ারলাইনসগুলোর প্রায় ৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শিল্প খাতের নির্বাহীদের ধারণা, আরও কয়েক বছর ইঞ্জিন সরবরাহে বিলম্ব অব্যাহত থাকতে পারে।
কোপেনহেগেন, ১৩ সেপ্টেম্বর (রয়টার্স): ইউরোপে টার্বোপ্রপ ইঞ্জিন নিয়ে একটি সমঝোতার পর বিশ্বজুড়ে এয়ারলাইনসগুলো জেট ইঞ্জিন নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে স্বাধীন প্রতিষ্ঠানগুলো পুনঃসংস্কার করা বা ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহের সুযোগ পায়।
প্রায় ৩০০টি এয়ারলাইনসের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) এ আহ্বান জানিয়েছে। ইঞ্জিনের বাজারে প্রতিযোগিতা ও যন্ত্রাংশের ঘাটতি নিয়ে কয়েক মাস ধরে চলা বিরোধের সর্বশেষ বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে এ উদ্যোগকে।
গত মাসে ইউরোপীয় কমিশন বিশ্বের প্রধান টার্বোপ্রপ ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান প্র্যাট অ্যান্ড হুইটনি কানাডার বিরুদ্ধে আনা প্রতিযোগিতাবিরোধী আচরণের অভিযোগে তদন্ত বন্ধ করে। প্রতিষ্ঠানটি ব্যবহৃত যন্ত্রাংশ নিয়ে থাকা কিছু বিধিনিষেধ তুলে নিতে সম্মত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আইএটিএর হিসাব অনুযায়ী, ইঞ্জিনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সংকটের কারণে গত বছর এয়ারলাইনসগুলোর প্রায় ৬ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। শিল্প খাতের কর্মকর্তারা মনে করছেন, ইঞ্জিন সরবরাহে বিলম্বের সমস্যা আরও কয়েক বছর চলতে পারে।
এ অবস্থায় এয়ারলাইনসগুলো চাইছে, জেট ইঞ্জিনের ব্যবহৃত ও পুনঃসংস্কার করা যন্ত্রাংশ সরবরাহে স্বাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য আরও উন্মুক্ত বাজার তৈরি হোক। তাদের মতে, এতে সরবরাহ সংকট কমবে এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ও উড়োজাহাজ গ্রাউন্ডেড থাকার সময়ও কমানো সম্ভব হবে।
























