ঢাকা   মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ক্যারিয়ারের শুরুতে খুব জেদি ও বোকা ছিলাম : কাজল

ক্যারিয়ারের শুরুতে খুব জেদি ও বোকা ছিলাম : কাজল

বলিউড অভিনেত্রী কাজল বলেছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি বেশ জেদি ও কিছুটা বোকা ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত ও বর্তমান কাজের ধরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

কাজল জানান, অভিনয় জীবনের শুরুর দিকে তিনি অনেক কিছুই না বুঝে করতেন। তবে নিজের নেওয়া সেই সব জেদি সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত তাকে সঠিক প্রমাণ করেছে।


এ নিয়ে তিনি বলেন, ‘আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতাম এবং তাতে অনড় থাকতাম। আমার এই স্বভাব থাকা সত্ত্বেও দর্শক আমাকে ভালোবেসেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ।’
দীর্ঘ বিরতি নিয়ে কাজে ফেরা এই অভিনেত্রী জানান, বর্তমানে তিনি খুব বেছে কাজ করতে পছন্দ করেন। চিত্রনাট্যের পাশাপাশি সহকর্মীরা কেমন, সেটিও তার কাছে খুব গুরুত্বপূর্ণ।

কাজল বলেন, ‘যাদের সঙ্গে সহজে মেলামেশা করা যায়, আমি তাদের সঙ্গেই কাজ করি। কারণ শুটিং সেটে টানা অনেকদিন কাটাতে হয়। মানুষগুলো ভালো না হলে সেই সময়টা পার করা কঠিন হয়ে পড়ে।’
সর্বশেষ ‘মা’ ছবিতে দেখা যাওয়া এই অভিনেত্রী জানান, বর্তমানে বেশ কিছু নতুন চিত্রনাট্য নিয়ে কথা চলছে এবং দু-তিনটি ছবির কাজও শুরু হয়েছে।তবে এখনই নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

সূত্র : আনন্দবাজার