ঢাকা   বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ন্যাশনাল লাইফের ৩০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা পরিচালকের

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ২৭ অক্টোবর ২০২৬

ন্যাশনাল লাইফের ৩০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা পরিচালকের

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৩০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন কোম্পানিটির পরিচালক ডা. শামীম খান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, ডা. শামীম খানের কাছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মোট ২২ লাখ ৮০ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি ৩০ হাজার শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটের মাধ্যমে প্রচলিত বাজারদরে বিক্রি করবেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ২০২৬-এর মধ্যে শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করবেন কোম্পানিটির এই পরিচালক।