শেয়ারবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির ৭ দশমিক ২৯ শতাংশ শেয়ারের মালিক নাহি জিও টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে করপোরেট পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। নতুন পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করবেন মো. দেলোয়ার হোসাইন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, নাহি জিও টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হাতে নাহি অ্যালুমিনিয়ামের ৪৯ লাখ ৮৪ হাজার ৫৯৫টি শেয়ার রয়েছে। এসব শেয়ার কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের ৭ দশমিক ২৯ শতাংশের সমান।
পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, নাহি জিও টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি হিসেবে মো. দেলোয়ার হোসাইন করপোরেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
























