ঢাকা   রোববার ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ঢাকা ব্যাংকের ১০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা পরিচালক

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ১১ অক্টোবর ২০২৬

ঢাকা ব্যাংকের ১০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা পরিচালক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক আবদুল হাই সরকার।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ডিএসইর মাধ্যমে এসব শেয়ার কিনেছেন আবদুল হাই সরকার। এর আগে গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণায় তিনি ঢাকা ব্যাংকের ১০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার সেই ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছেন তিনি।