ঢাকা   রোববার ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

কেনিয়ার বাজারে ওয়ালটনের নতুন উদ্যোগ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ১১ অক্টোবর ২০২৬

কেনিয়ার বাজারে ওয়ালটনের নতুন উদ্যোগ

আফ্রিকার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের পরিচিতি ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কেনিয়ার প্রতিষ্ঠান নর্থ লাইট হোল্ডিংস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ চুক্তির আওতায় পণ্য ক্রয়, বিপণন, গ্রাহকসেবা এবং পণ্যের প্রচারে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, নর্থ লাইট হোল্ডিংস লিমিটেড কেনিয়ার প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধিত একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিবন্ধিত কার্যালয় দেশটির রাজধানী নাইরোবিতে অবস্থিত।

ওয়ালটন জানিয়েছে, দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক ও পারস্পরিক লাভজনক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এ সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য। এর আওতায় ধারাবাহিকভাবে পণ্য ক্রয়, বিপণন কার্যক্রম পরিচালনা, মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করা এবং পণ্যের প্রচারে যৌথ উদ্যোগ নেওয়া হবে।

এ উদ্যোগের মাধ্যমে নির্ধারিত ভৌগোলিক অঞ্চলে ওয়ালটন ব্র্যান্ডের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি বাজারে পণ্যগুলোর উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ওয়ালটনের প্রত্যাশা, এ সহযোগিতা দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নতুন বাজারে ব্র্যান্ডটির সম্প্রসারণে ভূমিকা রাখবে। তবে সমঝোতা স্মারকের আওতায় সম্ভাব্য ক্রয়ের পরিমাণ, চুক্তির আর্থিক মূল্য এবং বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নিl