ঢাকা   রোববার ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

১২ অক্টোবর থেকে নতুন নামে লেনদেন করবে বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১১ অক্টোবর ২০২৬

১২ অক্টোবর থেকে নতুন নামে লেনদেন করবে বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী ১২ অক্টোবর ২০২৬ থেকে নতুন নাম ও ট্রেডিং কোডে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির বর্তমান নাম ‘বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে হবে ‘বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স পিএলসি’। একই সঙ্গে ডিএসইতে কোম্পানিটির বর্তমান ট্রেডিং কোড ‘বিএনআইসিএল’-এর পরিবর্তে ‘বিএনআইপিএলসি’ নির্ধারণ করা হয়েছে।

তবে নাম ও ট্রেডিং কোড পরিবর্তন ছাড়া কোম্পানিটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।