ঢাকা   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকার লেনদেন, সূচক বাড়ল ৫৩ পয়েন্ট

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকার লেনদেন, সূচক বাড়ল ৫৩ পয়েন্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দিনের প্রথম দুই ঘণ্টায় অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়ায় বাজারে চাঙাভাব দেখা গেছে। এ সময়ে ৪৩০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৩ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসইএস সূচক ১০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস৩০ সূচক ১২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে।

দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ৪৩০ কোটি ৬৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৫টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৬০টি কোম্পানির শেয়ারদর কমেছে। আর ৩৯টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ