ঢাকা   রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ফার কেমিক্যালের নতুন নাম কার্যকর হচ্ছে কাল

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ফার কেমিক্যালের নতুন নাম কার্যকর হচ্ছে কাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন নামে আগামীকাল সোমবার থেকে শেয়ারবাজারে কোম্পানিটির কার্যক্রম পরিচালিত হবেডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর অনুমোদনের পর কোম্পানিটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি’। অর্থাৎ, ‘ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামটি পরিবর্তন করে নতুন এই নাম কার্যকর করা হচ্ছে।

ডিএসই জানিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কোম্পানিটির নতুন নামটি কার্যকর হবে।

তবে নাম পরিবর্তন হলেও কোম্পানিটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, শুধু কোম্পানির নামের পরিবর্তন হচ্ছে; শেয়ারবাজারে তালিকাভুক্তির অন্যান্য তথ্য ও সংশ্লিষ্ট বিবরণ আগের মতোই থাকবে।

সর্বশেষ