ঢাকা   শনিবার ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম, অনুমোদন পেতে যাচ্ছে ঘোষিত ডিভিডেন্ড

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ১৩ জুন ২০২৬

সর্বশেষ

চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম, অনুমোদন পেতে যাচ্ছে ঘোষিত ডিভিডেন্ড

চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এসব সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের কাছে উপস্থাপন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এজিএম অনুষ্ঠিত হতে যাওয়া কোম্পানিগুলো হলো— উত্তরা ব্যাংক, এসবিএসি ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, এবি ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, অলটেক্স, প্রগতী ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইন্স্যুরেন্স।

১৫ জুন

১৫ জুন বেলা ১১টায় উত্তরা ব্যাংক, এসবিএসি ব্যাংক ও প্রাইম ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের মাধ্যমে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য উত্তরা ব্যাংক ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রাইম ইন্স্যুরেন্স ঘোষণা করেছে ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড। অন্যদিকে এসবিএসি ব্যাংক কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

১৬ জুন

১৬ জুন বেলা ১১টায় ডাচ-বাংলা ব্যাংক ও পূবালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য পূবালী ব্যাংক ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময়ে ডাচ-বাংলা ব্যাংক ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।

১৮ জুন

১৮ জুন সকাল ১০টায় এবি ব্যাংক ও হাইডেলবার্গ সিমেন্টের এজিএম অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও অলটেক্সের এজিএম এবং দুপুর ১২টায় প্রগতী ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে।

ঘোষিত ডিভিডেন্ডের মধ্যে প্রগতী ইন্স্যুরেন্স ২৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড, হাইডেলবার্গ সিমেন্ট ১১ শতাংশ নগদ ডিভিডেন্ড এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ১১ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে এবি ব্যাংক কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

২০ জুন

২০ জুন বেলা ১১টায় তাকাফুল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের বিষয়টি উত্থাপন করা হবে।

২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য তাকাফুল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বিনিয়োগকারীদের দৃষ্টি এখন এসব এজিএমের দিকে, কারণ সভাগুলোতে অনুমোদনের মাধ্যমে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড চূড়ান্ত হবে এবং পরবর্তী সময়ে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হবে।

সর্বশেষ