ঢাকা   রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সংশোধনসহ ব্যাংক রেজল্যুশন বিল পাসের সুপারিশ সংসদীয় কমিটির

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

সংশোধনসহ ব্যাংক রেজল্যুশন বিল পাসের সুপারিশ সংসদীয় কমিটির

বিস্তারিত যাচাই-বাছাই ও পর্যালোচনার পর ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শনিবার অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে বিলটি নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকটি শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মুশফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’-এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে বিলটির বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা ও পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনসহ সংসদে পাসের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নেয় কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম এবং সৈয়দ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ