শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮টি কোম্পানি তাদের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশের জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বোর্ড সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো— আরএকে সিরামিকস, সিটি ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স, ইস্টার্ন ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ফাইন্যান্স (বিডি ফাইন্যান্স)। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
তথ্য অনুযায়ী, ২৩ জুলাই বিকাল ৩টায় সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই বিকাল ৩টায় সিটি ব্যাংক এবং বিকাল ৪টায় আরএকে সিরামিকসের সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৭ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে ইস্টার্ন ব্যাংক, বিকাল ৩টায় ফাস ফাইন্যান্স এবং বিকাল সাড়ে ৩টায় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ২৮ জুলাই বিকাল ৪টায় কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং ২৯ জুলাই বিকাল ৩টায় বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের ইপিএসসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।























