ঢাকা   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদনের শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ২৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদনের শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ২০২৬ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার বিতরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমোদন প্রয়োজন। অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পরই শেয়ারহোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার বিতরণ করতে পারবে কোম্পানিটি। গত ১ নভেম্বর প্রকাশিত ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে নতুন করে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির নতুন ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড বিএসইসির অনুমোদন সাপেক্ষে বিতরণ করা হবে। ফলে শুধু ডিভিডেন্ড ঘোষণার মাধ্যমে বোনাস শেয়ার পাওয়ার বিষয়টি নিশ্চিত হচ্ছে না। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বাধ্যতামূলক।

এদিকে, আগামী ২৪ নভেম্বর ২০২৬ কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওই দিন ডিপোজিটরি রেজিস্টারে যেসব বিনিয়োগকারীর নাম থাকবে, তারা কোম্পানির ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন।

তবে রেকর্ড ডেটে শেয়ারধারী হিসেবে যোগ্যতা অর্জন করলেই স্টক ডিভিডেন্ড পাওয়া নিশ্চিত হবে না। ঘোষিত বোনাস শেয়ার বিতরণের জন্য বিএসইসির পূর্বানুমোদন পেতে হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ