ঢাকা   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

ডিভিডেন্ড পেতে রেকর্ড তারিখের আগে তথ্য হালনাগাদের অনুরোধ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ২৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ডিভিডেন্ড পেতে রেকর্ড তারিখের আগে তথ্য হালনাগাদের অনুরোধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসি শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় তথ্য রেকর্ড তারিখের আগে হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, বিইএফটিএন (BEFTN) ব্যবস্থার মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে ডিভিডেন্ড পেতে বিনিয়োগকারীদের নির্ধারিত কিছু তথ্য হালনাগাদ করতে হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারহোল্ডারদের নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপেন্টের (ডিপি) মাধ্যমে বিও (BO) আইডি, ব্যাংক হিসাবের তথ্য, ব্যাংকের রাউটিং নম্বর, ডাকযোগাযোগের ঠিকানা, মোবাইল ফোন নম্বর এবং ১২ ডিজিটের ই-টিআইএন (e-TIN) রেকর্ড তারিখের আগেই হালনাগাদ করতে হবে।

কোম্পানিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য সঠিকভাবে হালনাগাদ করা হলে বিনিয়োগকারীরা বিইএফটিএন ব্যবস্থায় সরাসরি ব্যাংক হিসাবে ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা পাবেন।

সর্বশেষ