ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর নিয়ে মুখ খুলল ইসলামী ব্যাংক, কী জানাল কর্তৃপক্ষ?

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮, ২২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর নিয়ে মুখ খুলল ইসলামী ব্যাংক, কী জানাল কর্তৃপক্ষ?

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মূলধনে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটি বলছে, সরকারের এমন বিনিয়োগের উদ্দেশ্য বা এ ধরনের কোনো প্রস্তাব সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৭ নভেম্বর ২০২৬ একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ইসলামী ব্যাংকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব, ৭৮.৮ শতাংশ শেয়ার রাষ্ট্রের হাতে যেতে পারে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর ওই দিনই এ বিষয়ে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চায় ডিএসই।

ডিএসইর চিঠির জবাবে ইসলামী ব্যাংক জানায়, ব্যাংকের ইক্যুইটি বা মূলধনে সরকারের বিনিয়োগের উদ্দেশ্য সম্পর্কে এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।

তবে ভবিষ্যতে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

অর্থাৎ, ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবের খবর নিশ্চিত করা হয়নি। বরং এ বিষয়ে ব্যাংকটির কাছে কোনো তথ্য নেই বলেই ডিএসইকে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ