ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

সম্পর্কিত পক্ষ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ২২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

সম্পর্কিত পক্ষ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন) সম্পর্কিত পক্ষ এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নিচ্ছে। পদ্মা ব্যাংকের কাছে থাকা দায় এককালীন পরিশোধের মাধ্যমে নিষ্পত্তি করতেই এ ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, গত ১৯ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত কোম্পানিটির ১৪০তম পর্ষদ সভায় এ ঋণ গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। পদ্মা ব্যাংক পিএলসির কাছে কোম্পানির দায় ওয়ান-টাইম এক্সিটের (এককালীন পরিশোধ) আওতায় নিষ্পত্তি করতে ঋণের অর্থ ব্যবহার করা হবে।

এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আইএসএনের একটি সম্পর্কিত পক্ষ। কারণ, আইএসএনের চেয়ারম্যান সাজেদুর সেরাজ এলিট গার্মেন্টসের ৫০ শতাংশ শেয়ারের মালিক।

ঋণের বিপরীতে ঢাকার রমনার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত আইএসএনের অফিস স্পেস বন্ধক রাখা হয়েছে। পাশাপাশি ঋণদাতার অনুকূলে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমেও ঋণটি জামানতযুক্ত করা হয়েছে।

এদিকে, সম্পর্কিত পক্ষের সঙ্গে এ ঋণ লেনদেনের বিষয়টি আগামী ৯ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য কোম্পানিটির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সর্বশেষ