ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

মতিন স্পিনিংয়ের ১০ লাখ ২৪ হাজার শেয়ার কেনার ঘোষণা পরিচালকের

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ২২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

মতিন স্পিনিংয়ের ১০ লাখ ২৪ হাজার শেয়ার কেনার ঘোষণা পরিচালকের

শেয়ারবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস পিএলসির ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির স্পনসর পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক অথবা ব্লক মার্কেট থেকে প্রচলিত বাজারদরে তিনি এসব শেয়ার কিনবেন।

পরিচালকের এই শেয়ার কেনার ঘোষণার ফলে কোম্পানিটির শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হতে পারে।

সর্বশেষ