ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের আরও ১০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ২২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের আরও ১০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের আরও ১০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে ফান্ডটির স্পনসর ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। এর আগে প্রতিষ্ঠানটি ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, গত ১৬ নভেম্বর ২০২৬ ডিএসইর মাধ্যমে দেওয়া ঘোষণা অনুসারে, স্পনসর প্রতিষ্ঠানটি প্রচলিত বাজারদরে ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।

নতুন ঘোষণায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফান্ডটিতে তাদের মোট ৭০ লাখ ইউনিটের মধ্যে আরও ১০ লাখ ইউনিট বিক্রি করা হবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে প্রচলিত বাজারদরে এসব ইউনিট বিক্রি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

অর্থাৎ, আগের ১০ লাখ ইউনিট বিক্রির পর এবার দ্বিতীয় দফায় আরও ১০ লাখ ইউনিট বিক্রির উদ্যোগ নিয়েছে ফান্ডটির স্পনসর।

সর্বশেষ