ঢাকা   বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের আপত্তি, উঠে এলো যেসব বিষয়

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ১৮ নভেম্বর ২০২৬

সর্বশেষ

শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের আপত্তি, উঠে এলো যেসব বিষয়

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ তুলে ধরেছেন নিরীক্ষক বা অডিটর। এর মধ্যে ছয়টি কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে শর্তযুক্ত মতামত দেওয়া হয়েছে। অন্যদিকে চারটি কোম্পানির প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন অডিটর। এসব পর্যবেক্ষণ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আর্থিক হিসাব, স্বচ্ছতা ও নির্দিষ্ট কিছু বিষয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শর্তযুক্ত মতামত পাওয়া ছয়টি কোম্পানি হলো—খুলনা পাওয়ার, জিল বাংলা সুগার মিলস, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার মিলস, ওয়াটা কেমিক্যালস ও গ্লোবাল হেভি কেমিক্যালস।

এর মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যালসের নিরীক্ষা প্রতিবেদনে শর্তযুক্ত মতামত দেওয়ার পাশাপাশি একটি বিশেষ বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছেন অডিটর।

অন্যদিকে, নিরীক্ষা প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এমন চারটি কোম্পানি হলো—স্ট্যান্ডার্ড ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, সামিট পাওয়ার ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস।

নিরীক্ষা প্রতিবেদনে শর্তযুক্ত মতামত দেওয়ার অর্থ হলো, আর্থিক বিবরণীর নির্দিষ্ট কিছু বিষয়ে অডিটরের আপত্তি বা সীমাবদ্ধতা রয়েছে। অন্যদিকে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণের মাধ্যমে আর্থিক বিবরণীতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়, যেগুলো বিনিয়োগকারীদের আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোম্পানির মুনাফা বা সম্পদের পরিমাণ দেখার পাশাপাশি নিরীক্ষা প্রতিবেদনও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা উচিত। কারণ অডিটরের পর্যবেক্ষণ কোম্পানির আর্থিক তথ্যের স্বচ্ছতা, হিসাবের নির্ভরযোগ্যতা এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।

সর্বশেষ