শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের কারখানায় পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। সাময়িকভাবে বন্ধ থাকার তিন দিনের মাথায় কারখানাটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির বোর্ড ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
কোম্পানি সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর ২০২৬ থেকে কারখানার পূর্ণ কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কারখানার কার্যক্রম বন্ধ থাকার তথ্য জানিয়েছিল কোম্পানিটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ নভেম্বর থেকে কারখানাটিতে আবারও স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু হয়েছে। ফলে সাময়িক বন্ধের পর পুনরায় উৎপাদনে ফিরল অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস।
























