সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা বা ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে।
ডিএসইর বাজার তথ্য অনুযায়ী, দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল জিবিবি পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৯৮ শতাংশ কমেছে।
তৃতীয় অবস্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর ৯ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় চতুর্থ স্থানে থাকা এম.এল. ডাইং লিমিটেডের শেয়ারদর কমেছে ৮০ পয়সা বা ৫ দশমিক ৩০ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর কমেছে ১ টাকা বা ৫ দশমিক ৮ শতাংশ।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা নুরানী ডাইং ও আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর যৌথভাবে ৫ শতাংশ করে কমেছে।
অন্যদিকে আমরা টেকনোলজিসের শেয়ারদর ৪ দশমিক ৭৮ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ের ৩ দশমিক ৯৭ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে।
এদিন ডিএসইতে এসব শেয়ার ও ফান্ডে বিক্রির চাপ থাকায় উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে।
























