ঢাকা   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ডিএসইর সংস্কার পদক্ষেপকে স্বাগত, আরও পরিবর্তনের আহ্বান ক্যাপমিনাফের

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ৩০ জুন ২০২৬

সর্বশেষ

ডিএসইর সংস্কার পদক্ষেপকে স্বাগত, আরও পরিবর্তনের আহ্বান ক্যাপমিনাফের

পুঁজিবাজারে দীর্ঘদিনের সংস্কারের দাবির প্রেক্ষাপটে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন (ক্যাপমিনাফ)। একই সঙ্গে বাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ক্যাপমিনাফের পক্ষ থেকে বলা হয়েছে, পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসইকে ঢেলে সাজানোর দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল। সেই ধারাবাহিকতায় গত ২৫ জুন ডিএসইর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রয়োজন না থাকায় জনবল ছাঁটাইয়ের সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে সংগঠনটি।

সংগঠনটির দাবি, ওই সিদ্ধান্তের পরবর্তী কার্যদিবসেই পুঁজিবাজারের সূচকে ইতিবাচক ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে, যা সংস্কার কার্যক্রমের প্রাথমিক ইতিবাচক প্রতিফলন।

বিবৃতিতে বলা হয়, দেশের পুঁজিবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে ডিএসইর কার্যক্রমের ওপর বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষেরই গভীর নজর থাকে। তাই বাজারের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর ও সময়োপযোগী সংস্কার অব্যাহত রাখা প্রয়োজন।

ক্যাপমিনাফ আরও উল্লেখ করেছে, দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষিত বেকার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, গৃহিণীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বাজারের সঙ্গে যুক্ত। ফলে বাজারের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা জাতীয় অর্থনীতির স্বার্থেই জরুরি।

সংগঠনটি ডিএসই ও এর চেয়ারম্যানকে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও বিনিয়োগকারীবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুঁজিবাজার গড়ে তুলতে আরও প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

সর্বশেষ