সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুন) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। দিন শেষে কোম্পানিটির শেয়ারদর ৮০ পয়সা বা ৫ দশমিক ১০ শতাংশ কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯০ পয়সা বা ৪ দশমিক ৬৬ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৫৬ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, যার শেয়ারদর কমেছে ৩ দশমিক ৫৭ শতাংশ। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কমেছে ৩ দশমিক ৪২ শতাংশ, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস ৩ দশমিক ৩১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৩ দশমিক ২৩ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ৩ দশমিক ০৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স ২ দশমিক ৯৯ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড-এর শেয়ারদর কমেছে ২ দশমিক ৮৬ শতাংশ।
দিনশেষে এই ১০ কোম্পানিই ডিএসইতে সবচেয়ে বেশি দর হারানো শেয়ারের তালিকায় স্থান করে নেয়।























