ঢাকা   বুধবার ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ডিভিডেন্ড ও আর্থিক প্রতিবেদন প্রকাশে বোর্ড সভা ডাকলো ৩ কোম্পানি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ২৪ জুন ২০২৬

সর্বশেষ

ডিভিডেন্ড ও আর্থিক প্রতিবেদন প্রকাশে বোর্ড সভা ডাকলো ৩ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি আর্থিক খাতের কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো— পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স পিএলসি।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ জুন বিকেল ৪টায় পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জন্য পিপলস লিজিং কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

এদিকে, আগামী ২৮ জুন বিকেল ৪টায় ফার্স্ট ফাইন্যান্স এবং ২৯ জুন বিকেল সাড়ে ৪টায় প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।

বাজারসংশ্লিষ্টদের মতে, কোম্পানিগুলোর আর্থিক ফলাফল ও ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট শেয়ারগুলোর ওপর এর প্রভাব পড়তে পারে।

সর্বশেষ