কাজী আওলাদ হোসেন (বামে) ও এ এইচ এম তারেক চৌধুরী
বাংলাদেশ সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। রেজিস্টার্ড অনলাইন নিউজ পোর্টাল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবস্থ মেট্রো লাউঞ্জ জেড আর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাংলা ৫২ নিউজ ডট কম-এর স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেনকে আহ্বায়ক এবং ৭১ সংবাদ ডট কম-এর স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক এ এইচ এম তারেক চৌধুরীকে সদস্য সচিব করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন: বদরুল হাসান কচি, স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক (লইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কম); জসিম উদ্দিন সিদ্দিকী, স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক (কক্সবাজার কণ্ঠ ডট কম); সুজন হাওলাদার, স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক (ভিশন নিউজ ডট কম); ইউসুফ হাওলাদার, স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক (বৈশাখী নিউজ ২৪ ডট নেট); মো: নজরুল ইসলাম, স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক (শেয়ার বিজনেস ২৪ ডট কম); মো. ফজলুর রহমান জুলফিকার, স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক (সবুজ বাংলা ২৪ ডট কম); মো. শামীম আল মাসুদ, স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক (বিনিয়োগ বার্তা ডট কম); এ আর এম মামুন, স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক (সময়ের চিত্র ডট কম); মো. তালহা ইবনে হাসান, স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক (সবুজ বাংলাদেশ ডট কম); মো. সানাউল্লাহ সানু, স্বত্বাধিকারী, সম্পাদক ও প্রকাশক (লক্ষ্মীপুর ২৪ ডট কম) এবং দেশের খবর ডট নেট-এর স্বত্বাধিকারীর পক্ষে নির্বাহী সম্পাদক জাহিদুল হক নান।
বৈঠকে সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টালের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
























