ঢাকা   শনিবার ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন হার ১০% নির্ধারণ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ১৮ জুন ২০২৬

সর্বশেষ

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন হার ১০% নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত The Premier Bank PLC-এর প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন হার নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির ট্রাস্টি ২৭ জুন ২০২৬ থেকে ২৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের জন্য বন্ডটির অর্ধবার্ষিক কুপন হার বার্ষিক ১০ শতাংশ নির্ধারণ করেছে।

তবে বন্ডটির কুপন পরিশোধ কোম্পানির বিতরণযোগ্য মুনাফা (Retained Earnings) প্রাপ্যতার ওপর নির্ভরশীল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, উল্লিখিত সময়ের কুপন পরিশোধের জন্য রেকর্ড ডেট পরবর্তীতে ঘোষণা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ