চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স এবং বিআইএফসি।
কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো-
২১ জুন
বিকাল সাড়ে ৩টায় : প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
২৩ জুন
বিকাল ৪টায় : ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের বোর্ড সভা।
২৪ জুন
বিকাল ৩টায় : ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা। বিকাল ৪টায় : বিআইএফসির বোর্ড সভা।
২৫ জুন
বিকাল ৩টায় : ফাস ফাইন্যান্সের বোর্ড সভা। বিকাল ৫টায় : চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
২৭ জুন
বিকাল ৩টায় : পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
























