ঢাকা   শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আর দুই কর্মদিবসেই ১২% ক্যাশ ডিভিডেন্ডের সুযোগ, নজরে ফিনিক্স ইন্স্যুরেন্স

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ৪ জুন ২০২৬

সর্বশেষ

আর দুই কর্মদিবসেই ১২% ক্যাশ ডিভিডেন্ডের সুযোগ, নজরে ফিনিক্স ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্সের ঘোষিত ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার জন্য বিনিয়োগকারীদের হাতে রয়েছে আর মাত্র দুই কর্মদিবস। এই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার ক্রয় বা ধারণ করলেই বিনিয়োগকারীরা শেয়ারপ্রতি ১ টাকা ২০ পয়সা হারে নগদ ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আগামী ৯ জুন কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে ৭ ও ৮ জুন কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

বাজার সংশ্লিষ্টরা জানান, স্পট মার্কেটে লেনদেন চলাকালীন সময়ে যারা কোম্পানিটির শেয়ার কিনবেন এবং রেকর্ড ডেট পর্যন্ত ধারণ করবেন, তারাই ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন। অন্যদিকে যারা এ সময়ের মধ্যে শেয়ার বিক্রি করবেন বা ক্রয় করতে ব্যর্থ হবেন, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১ টাকা ২০ পয়সা করে নগদ পাবেন।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ২ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫১ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

এছাড়া ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সেখানে শেয়ারহোল্ডাররা ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করবেন।

বাজার বিশ্লেষকদের মতে, ধারাবাহিক মুনাফা বৃদ্ধি ও আকর্ষণীয় ক্যাশ ডিভিডেন্ডের কারণে ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার বিনিয়োগকারীদের নজরে এসেছে। বিশেষ করে স্পট মার্কেটকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ারে লেনদেনের গতি বাড়তে পারে বলে মনে করছেন তারা।

সর্বশেষ