সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ।
তালিকায় যৌথভাবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ১০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ হারে কমেছে।
পঞ্চম স্থানে থাকা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ (সিমেন্ট) এর শেয়ার দর কমেছে ১২ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৯৬ শতাংশ।
এছাড়াও দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানি ও ফান্ডের মধ্যে রয়েছে— মেঘনা কনডেন্সড মিল্ক, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, বে লিজিং, অ্যাপেক্স স্পিনিং এবং অ্যাপেক্স ট্যানারি।
প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর যথাক্রমে ৪.৬৮ শতাংশ, ৪.৫৫ শতাংশ, ৪.৩৫ শতাংশ, ৩.৮৯ শতাংশ এবং ৩.৮৩ শতাংশ কমেছে।























