ঢাকা   শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ কার্যদিবসে লেনদেনে তুমুল গতি, শীর্ষে এনসিসি ব্যাংক

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ৪ জুন ২০২৬

সর্বশেষ

শেষ কার্যদিবসে লেনদেনে তুমুল গতি, শীর্ষে এনসিসি ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৮ লাখ ৭৯ হাজার টাকার, যা এদিনের সর্বোচ্চ।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল জেনেক্স ইনফোসিস পিএলসি। কোম্পানিটির ৩৩ কোটি ৯১ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এদিকে, ২১ কোটি ৪১ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।

এছাড়াও লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— পেপার প্রসেসিং, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কাসেম ইন্ডাস্ট্রিস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মীর আক্তার হোসেন লিমিটেড।

বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে এসব কোম্পানির শেয়ারে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সর্বশেষ