সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৮ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৯ পয়েন্টে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। তবে দর বৃদ্ধির তালিকায় থাকা ১৩টি কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট দেখা দেয়। ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় এসব কোম্পানির শেয়ার সাময়িকভাবে লেনদেন স্থগিত বা ‘হল্টেড’ হয়ে যায়। ডিএসইর বাজার পর্যালোচনা থেকে এ তথ্য জানা গেছে।
বিক্রেতা সংকটে পড়ে যেসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত হয়েছে, সেগুলো হলো—
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট,
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস,
পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস,
ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট,
অ্যাসোসিয়েটেড অক্সিজেন,
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং,
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স,
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি),
কে অ্যান্ড কিউ (বাংলাদেশ),
কেয়া কসমেটিকস,
জিএসপি ফাইন্যান্স কোম্পানি,
এপোলো ইস্পাত কমপ্লেক্স
এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল ফারইস্ট ফাইন্যান্স। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ পয়সা বা ১০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের। কোম্পানিটির শেয়ার দর ৯ পয়সা বা ১০ দশমিক ৩৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৬ পয়সায়।
তৃতীয় অবস্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দরও ৯ পয়সা বা ১০ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৯৬ পয়সায় পৌঁছায়।
এছাড়া অন্যান্য কোম্পানির মধ্যে
ফাস ফাইন্যান্সের শেয়ার দর ৯ পয়সা বা ১০ দশমিক ২৩ শতাংশ,
অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ,
খুলনা প্রিন্টিংয়ের ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ,
প্রিমিয়ার লিজিংয়ের ৮ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ,
বিআইএফসির ২০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ,
কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ৩৪ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ,
কেয়া কসমেটিকসের ৪০ পয়সা বা ৮ দশমিক ৭০ শতাংশ,
জিএসপি ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ,
এপোলো ইস্পাতের ১০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ
এবং প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর ১০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
























