ঢাকা   রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

০৮ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

০৮ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির মোট ২২ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে নেয় প্রতিষ্ঠানটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ১৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১৬ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে অবস্থান করছে কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,
মন্নু ফেব্রিক্স লিমিটেড,
তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি,
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড,
ব্র্যাক ব্যাংক পিএলসি,
ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।