সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ফান্ডটির ইউনিট দর ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭১ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ২ টাকা বা ৭ দশমিক ০২ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে
রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৬ দশমিক ৪৩ শতাংশ,
প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৩৮ শতাংশ,
এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৬ দশমিক ৩৫ শতাংশ,
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ০৩ শতাংশ,
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৭১ শতাংশ,
রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের ৪ দশমিক ৩০ শতাংশ
এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৩ দশমিক ৮৫ শতাংশ।
























